সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : 

আফগানিস্তানকে ৪ রানে হারিয়ে গ্রুপ-১ থেকে সেমিফাইনালে উতরে গেল অস্ট্রেলিয়া।

টি-টোয়েন্টি বিশ্বকাপে শুক্রবার (৪ নভেম্বর) ১৬৯ রানের টার্গেটে খেলতে নেমে ১৬৪ রানেই গুটিয়ে যায় আফগানরা। ৭ উইকেট হারিয়েছে দেশটি। এর মধ্য দিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো অস্ট্রেলিয়া। খবর ইএসপিএনের।

টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। ৮ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ১৬৮ রান ঘরে তোলার পর থেকেই বড় জয়ের স্বপ্ন দেখতে থাকে আফগানরা।

এদিকে, ঘরের মাঠে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলতে শুরু করে অস্ট্রেলিয়া। অধিনায়ক ফিঞ্চের বদলি হিসেবে নামা ক্যামেরন গ্রিণ অবশ্য তেমন কিছুই করতে পারেননি। আউট হয়েছেন ৩ রান করে। মারকুটে ব্যাটিংয়ে ভালো শুরু পেয়ে ২৫ রানে থামেন ডেভিড ওয়ার্নার।

দলে সুযোগ পেয়ে স্মিথও ছিলেন অনুজ্জ্বল। ৪ বলে ৪ রান করে ফিরেছেন নাভিনের বলে এলবিডব্লিউ হয়ে। ইনিংসের মাঝের দিকে রানের গতি বাড়ান মিচেল মার্শ। ৩০ বলে তার ৪৫ রানের ইনিংসটি বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছে অজিদের।

মার্শের বিদায়ের পর দায়িত্ব নিয়ে খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টোয়িনিস। স্টোয়িনিস ২৫ রানে ফিরলেও শেষ পর্যন্ত ব্যাটিং করেছেন ম্যাক্সি। ৩২ বলে তার ৫৪ রানের অপরাজিত ইনিংসে ১৬৮ রান করে অস্ট্রেলিয়া।

বড় লক্ষ্যতাড়ায় ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই প্রতিরোধ দেখিয়েছে আফগানিস্তান। দলীয় ১৫ রানে ওপেনার উসমান গনি ফিরলেও লড়াই জমিয়ে রাখেন রহমানউল্লাহ গুবরাজ। ৩০ রান করা গুবরাজকে রিচার্ডসন ফেরাতলেও ঠেকাতে পারেনিনি আফগানদের।

৪ নম্বরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পেয়ে যান গুলবাদিন নায়েবও। তৃতীয় উইকেটে ইব্রাহিম জাদরানকে নিয়ে গড়েন ৫৯ রানের জুটি। ম্যাচ যখন পুরোপুরি আফগানদের নিয়ন্ত্রণে তখনই ভাগ্যের ফেরে আটকে যায় নবির দল। মিডউইকেট থেকে ম্যাক্সওয়েলের করা থ্রো স্ট্যাম্পে লাগলে ফেরেন গুলবাদিন।

পরের বলেই সাজঘরে ফেরেন আরেক সেট ব্যাটার ইব্রাহিম। একই ওভারে জাম্পা ফেরান নাজিবুল্লাহ জাদরানকেও। শেষদিকে রশিদ খানের ঝড়ো ব্যাটিংয়ে কিছুটা জয়ের সম্ভাবনা জাগলেও হার নিয়েই মাঠ ছাড়তে হয় আফগানদের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930