সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

প্রশ্নফাঁস রোধে শিক্ষক-কর্মকর্তাদের জন্য বিধান

শিক্ষা ডেস্ক : 

সারা দেশে বাংলা প্রথম পত্র দিয়ে আগামীকাল রবিবার একযোগে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষক ও কর্মকর্তারা যাতে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িয়ে না পড়েন এজন্য এবার পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। এর পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তাদের বিষয়ে বিশেষ নজর দেয়া হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, সময়সূচি অনুযায়ী বিষয়, কোড, পত্র ও সেট কোড নিশ্চিত হয়ে কেন্দ্রে প্রত্যবেক্ষকরা প্রশ্নপত্র বিতরণ করবেন। প্রশ্নের সেট কোড ঘোষণা করা হবে পরীক্ষার ২৫ মিনিট পূর্বে। ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ হল কক্ষে মোবাইল ফোন বা অননুমোদিত ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না।

এতে আরও বলা হয়, কোনো প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান বা শিক্ষক কোনোভাবে পরীক্ষায় বেআইনি কাজ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে পরীক্ষা কেন্দ্র বাতিল করা হবে। প্রশ্নফাঁস রোধে ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা রয়েছে। পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি যেমন পরীক্ষার্থী, কক্ষ পর্যবেক্ষক, মন্ত্রণালয়ের কেন্দ্র পরিদর্শক দল, বোর্ডের কেন্দ্র পরিদর্শক দল, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পরিদর্শক দল, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ছাড়া অন্য কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। পরীক্ষার্থীদের পরীক্ষার হলে কমপক্ষে ৩০ মিনিট পূর্বে প্রবেশ করতে হবে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রশ্ন ফাঁসের গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। প্রশ্নপত্র ফাঁসের গুজবমুক্ত, নকলমুক্ত, সুষ্ঠু ও ইতিবাচক পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মোট ১২ লাখ তিন হাজার ৪৭ জন পরীক্ষার্থী এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেবে। গত বছর পরীক্ষায় অংশ নিয়েছে ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে এক লাখ ৯৬ হাজার ২৮৩ জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930