সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

মানুষের গায়ে হাত দিলে বিএনপির রক্ষা নেই : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক : 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি সুস্থ রাজনীতি করলে কোনো আপত্তি নেই। কিন্তু সাধারণ মানুষের গায়ে হাত দিলে তাদের রক্ষা নেই। এটা সহ্য করা যায় না। এটা কোনো মানুষ সহ্য করতে পারবে না।

বোববার (৬ নভেম্বর) ঢাকার জাতীয় জাদুঘর মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত ‘অগ্নিসন্ত্রাসের আর্তনাদ: বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও মানবাধিকার লঙ্ঘনের খণ্ডচিত্র’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি দেশবাসীকে অগ্নিসংযোগের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, দল, মত নির্বিশেষে সাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, এদেশের প্রত্যেক মানুষের সুস্থ, স্বাভাবিকভাবে বাঁচার অধিকার রয়েছে। আর তাদের নিরাপদে রাখার দায়িত্ব আমাদের।

প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালে বিএনপি-জামায়াতের চালানো অগ্নি সন্ত্রাসের কারণে দেশের প্রায় ৫০০ মানুষ আগুনে পুড়েছে। সাড়ে তিন হাজার মানুষ আহত হয়েছে। আমরা তাদের সহযোগিতা করে যাচ্ছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930