মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

সমাবেশ নিয়ে বিএনপিকে স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

আকাশবার্তা ডেস্ক : 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিএনপির সভা-সমাবেশকে কেন্দ্র করে জনদুর্ভোগ ও জানমালের ক্ষতি হলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মঙ্গলবার (৮ নভেম্বর) রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে মন্ত্রী এ হুঁশিয়ারি দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি বিভিন্ন জায়গায় সভা, মিছিল, মিটিং বিক্ষোভ করছে। শৃঙ্খলা মেনে তারা যদি সব কিছু করতে পারে, আমাদের কোনো আপত্তি নেই।কিন্তু কোথাও যদি কোনো জনদুর্ভোগ তৈরি করে, জনমানুষের চলাচলে বিঘ্ন ঘটে কিংবা জানমালের ক্ষতি হয়, তবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এটা আমি আগেও বলে আসছি৷

এর আগে মন্ত্রী কাকরাইলের ইনিস্টিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ও গণপ্রকৌশল দিবসের অনুষ্ঠানে যোগ দেন।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সমাবেশ প্রসঙ্গে বিএনপির নেতাকর্মীদের বক্তব্য তুলে ধরে আসাদুজ্জামান খান বলেন, ‘তারা নাকি লাখ লাখ লোক ঢাকায় আনবেন ১০ তারিখে। আমাদেরকে ঢাকা থেকে বের করে দেবেন। তারা নাকি নতুন কিছু চিন্তা করছেন। তাদের অনেক রণকৌশল থাকতে পারে।এগুলো তারা করবেন। কিন্তু আমাদের বক্তব্য স্পষ্ট। কোনো ধরনের জনদুর্ভোগ, কোনো ধরনের জানমালের ক্ষয়ক্ষতি হয়, যদি কোনো ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় নিরাপত্তা বাহিনী তাদের কাজটি করবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১