মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

আয়েসি-বিলাসী প্রকল্প হাতে নেওয়া হবে না : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক : 

করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বের অর্থনীতিই আজ বিপর্যস্ত। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এমন অবস্থায় দেশের অর্থনীতি ভালো অবস্থানে রাখতে সরকার চেষ্টা চালাচ্ছে। দেশ যেন সংকটে না পড়ে সেজন্য আপাতত বড় কোনো প্রকল্প হাতে নেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ছোট উন্নয়নমুখী প্রকল্পের কাজ চলমান থাকবে বলে জানান তিনি।

মঙ্গলবার (৮ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী (একনেক) কমিটির সভায় প্রধানমন্ত্রী এমন অনুশাসন দেন। বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ ব্রিফিংয়ের সময় প্রধানমন্ত্রীর অনুশাসনের কথা তুলে ধরেন। শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভায় সভাপতিত্ব করেন সরকারপ্রধান।

পরিকল্পনামন্ত্রী বলেন, একনেকের বৈঠকে প্রধানমন্ত্রী আয়েসি-বিলাসী প্রকল্প না নেওয়ার বিষয়ে অনুশাসন দিয়েছেন। তবে ছোট গ্রামীণ প্রকল্প বা কল্যাণমুখী প্রকল্পের কাজ চলমান রাখার কথা বলেছেন।

এম এ মান্নান বলেন, ‘বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন বড় বড় প্রকল্প নেওয়া যাবে না। বড় প্রকল্প গ্রহণে ফিসিজিবিলিটি স্টাডি গভীরভাবে দেখতে হবে।’ এক বছর ধরে কমিশন যে কৌশলে কাজ করছে এটা নিয়ে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, উৎপাদন বাড়াতে হবে। এক ইঞ্চি জমি ফেলে রাখা যাবে না। জমিতে নানা ধরনের চাষাবাদ করতে হবে। প্রধানমন্ত্রী কেবিনেট সচিবকে নির্দেশ দিয়েছেন ডিসিরা যেন অনাবাদি জমি খুঁজে বের করেন।

সংবাদ ব্রিফিংয়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ সব ধরনের খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় চলতি বছর অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৯১ শতাংশে দাঁড়িয়েছে বলে জানান পরিকল্পনামন্ত্রী।

একনেকের আজকের বৈঠকে ৩ হাজার ৯৮১ কোটি ৯০ লাখ টাকা ব্যয় সম্বলিত সাতটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৩৯২ কোটি ৩৩ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ৩২২ কোটি ২১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৬৭ কোটি ৩৫ লাখ টাকা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১