সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চন্দ্রগঞ্জে খরিদা সম্পত্তি জবর দখলের চেষ্টা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ছাপ কবলা দলিল মূলে মালিকীয় ৩০ শতাংশ ভূমি জবর দখলের চেষ্টা করছে স্থানীয় জোতদার ইসমাইল হোসেন গংরা। এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানা লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগি আজিজুর রহমান। ঘটনাটি ঘটেছে চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর গ্রামে।

ভুক্তভোগি আজিজুর রহমান জানান, চন্দ্রগঞ্জ ইউপির ১৮৮নং গণিপুর মৌজার চূড়ান্ত ৪৬৫নং খতিয়ান হতে আগত জমাখারিজ ৫০০নং খতিয়ানভূক্ত এসএ ২৮ ও ৩০ দুইটি দাগে, হালে আরএস ৩২নং দাগে ৩০ শতাংশ জমির মালিক পার্শ্ববর্তী ধন্যপুর গ্রামের মো. ফারুক আজম থেকে ছাপ কবলা দলিল মূলে খরিদ সূত্রে মালিক হন একই এলাকার আনোয়ার হোসেনের বড় ছেলে আব্দুস শহিদ। অভিযোগের বাদি আজিজুর রহমান খরিদ সূত্রে জমির মালিক আব্দুস শহিদের ভাই।

ভুক্তভোগিরা আরো জানান, খরিদ সূত্রে মালিকীয় ওই ৩০ শতাংশ জমির দখল বুঝে নিতে গেলে একই এলাকার ইসমাইল হোসেন প্রকাশ গুল ইসমাইল, তার ছেলে রিপন ও রাসেদ, ভাই আলী আজগরসহ অন্যান্যরা মিলে দলবদ্ধ হয়ে বাধা দেয় এবং আব্দুস শহিদদের ওপর হামলার চেষ্টা চালায়। পরে নিরুপায় হয়ে জমির মালিক আব্দুস শহিদের ভাই আজিজুর রহমান উল্লেখিত ব্যক্তিদের বিবাদি করে চন্দ্রগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এদিকে অভিযোগের বিষয়ে বিবাদি মো. রিপন মুঠো ফোনে জানান, তিনি জমিটি বায়না সূত্রে মালিক হন। ছাপ কবলা দলিলের বিপরীতে মেয়াদোত্তীর্ণ বায়না দলিলের মালিকানা দাবি করা বৈধ কীনা এমন প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দিতে পারেননি।

এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন বাদি ও বিবাদি উভয়পক্ষকে কাগজপত্র ও দলিলসহ বৃহস্পতিবার (১৭ আগষ্ট) বিকেলে থানায় হাজির হওয়ার জন্য নোটিশ জারি করেছেন।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930