মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

বিচারপতির নাম পাল্টে রায় জালিয়াতি

আইন আদালত ডেস্ক :

বিচারপতির নাম পাল্টে রায়ের ভুয়া কাগজ বের করায় হানিফ পরিবহনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১৪ নভেম্বর) ক্ষোভ জানিয়ে তলব করা হয়েছে পরিবহন কোম্পানিটির এমডিসহ সরকারি ২ কর্মকর্তাকে।

রোববার (১৩ নভেম্বর) বিচারপতি জুবায়ের আহমেদ চৌধুরীর বেঞ্চে ধরা পড়ে হানিফ পরিবহনের এই অভিনব জালিয়াতি।

আদালত বলেন, আদেশে যে তারিখের কথা বলা হচ্ছে, সেদিন এমন কোন আদেশ দেননি হাইকোর্ট। সেই সাথে বিচারপতির নামেও ভুল। আদেশে রাষ্ট্রপক্ষের যে আইনজীবীদের নাম দেয়া হয়েছে তারা ৪ বছর আগেই অ্যাটর্নি জেনারেল অফিস ছেড়েছেন।

কর্তৃপক্ষের দাবি, হানিফ পরিবহন নামটি আর কেউ ব্যবহার করতে পারবেন না বলে রায় দিয়েছেন আদালত। আদতে এমন কোন রায় দেননি হাইকোর্ট। এমন জালিয়াতিতে ক্ষুব্ধ হাইকোর্ট। ২৪ নভেম্বর হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হানিফের এমডিসহ দুই সরকারি কর্মকর্তাকে।

এছাড়াও এ ঘটনায় সুপ্রিম কোর্টের কেউ জড়িত কি না তা তদন্তে রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০