মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

তিন সংকটে বিশ্ব, বাংলাদেশও এর ব্যতিক্রম নয় : বিশ্বব্যাংক

অর্থ বাণিজ্য ডেস্ক :

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার বলেন, ইউক্রেনের যুদ্ধ, কোভিড মহামারির প্রভাব ও জলবায়ু সংকট- এ তিন সংকটে পড়েছে পুরো বিশ্ব।

বিশ্ব অর্থনীতির জন্য এগুলো ভয়াবহ চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রতিটি দেশই মোকাবিলা করার জন্য লড়াই করছে এবং বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

এর আগে গত ১২ নভেম্বর ঢাকায় আসেন তিনি। তিন দিনের সফর শেষে মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে ঢাকা ছাড়েন তিনি।

বিশ্বব্যাংকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে রাইজার বলেন, সামষ্টিক রাজস্ব আহরণ ও আর্থিক খাতের সংস্কার, মানবসম্পদ উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন খাতে বিনিয়োগ অব্যাহত রাখার মাধ্যমে দ্রুত প্রবৃদ্ধি ধরে রাখতে পারে বাংলাদেশ। আমরা এ চ্যালেঞ্জিং সময়ে এই প্রচেষ্টাগুলোতে পূর্ণ সমর্থন দিতে প্রস্তুত।

তিনি আরো বলেন, বিগত ৫০ বছর ধরে বাংলাদেশের অসাধারণ উন্নয়ন যাত্রার অংশ হতে পেরে বিশ্বব্যাংক গর্বিত। বাংলাদেশ বিশ্বের অন্যান্য অনেক দেশের উদাহরণ। বিশেষ করে দ্রুত দারিদ্র্য হ্রাস ও টেকসই প্রবৃদ্ধির জন্য।

সফরকালে রাইজার প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে সাস্প্রতিক বৈশ্বিক ধাক্কা কমাতে ও অর্থনৈতিক টেকসই নীতিগত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের জন্য বিশ্বব্যাংকের সহায়তা নিয়েও আলোচনা করেন। তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক।

বাংলাদেশে মার্টিন রাইসার দ্বিতীয় সফর। বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে দেশকে নেতিবাচক প্রভাব থেকে মুক্ত করতে, টেকসই উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে বিশ্বব্যাংকের অব্যাহত সহায়তার বিষয়টি পুনরায় নিশ্চিত করেছেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১