মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

কারিগরি বোর্ডের স্থগিত পরীক্ষা ৭ ডিসেম্বর

আকাশবার্তা ডেস্ক : 

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডে বিএমটির বাংলা-১ প্রশ্নপত্রে ত্রুটির কারণে স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশিত হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ও পরীক্ষা নিয়ন্ত্রণ মো. কেপায়েত উল্লাহ এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রণ (বিএমটি) মো. সুলতান হোসেন  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডে বিএমটির বাংলা-১ (নতুন পাঠ্যসূচি কোড ২১৮১১ ও পুরাতন পাঠ্যসূচি কোড ১৮১১)–এর স্থগিত হওয়া পরীক্ষা আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, আগের সূচি অনুযায়ী গত ৬ নভেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডে বিএমটির বাংলা-১ (নতুন পাঠ্যসূচি কোড ২১৮১১ ও পুরাতন পাঠ্যসূচি কোড ১৮১১) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্নপত্রে মুদ্রণ ত্রুটির কারণে তা স্থগিত করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১