সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

চন্দ্রগঞ্জে অগ্নিকান্ডে বসতঘরসহ ১০টি দোকান পুড়ে ছাই 

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২১ নভেম্বর) রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে একটি বসতঘর ও ১০টি দোকান পুড়ে ছাই হয়ে অন্তত অর্থকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্তরা। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জের পশ্চিম বাজারের বাঁধের গোড়া এলাকার ফারহানা নামের এক নারীর বসতবাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলোতে। এসময় একটি নারিকেলের গোডাউন, ৪টি ভাঙ্গারী দোকান, দুটি হার্ডওয়ারের গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে লক্ষ্মীপুর ও বেগমগঞ্জ থেকে ৩টি ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে আছে। ক্ষতির বিষয়ে তাৎক্ষনিক কিছু জানাতে পারেননি তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031