সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

ইরানকে অর্ধডজন গোল দিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক : 

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে এশিয়ার দল ইরানের বিপক্ষে পরিষ্কার ফেভারিট হিসেবেই মাঠে নেমেছে ইংল্যান্ড ফুটবল দল। কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ইরানের বিপক্ষে অর্ধডজন গোল পূর্ণ করে ইংল্যান্ড।

সোমবার (২১ নভেম্বর) ইরানকে হারায় ৬-২ গোলের বিশাল ব্যবধানে। ইংল্যান্ডের পক্ষে এদিন পাঁচজন ফুটবলার জালের দেখা পান।

তারা হলেন জুড বেলিংহ্যাম, বুকাইয়ো সাকা, রহিম স্টার্লিং, মার্কাস রাশফোর্ড, জ্যাক গ্রিলিশ। এরমধ্যে আর্সেনালের ইংলিশ মিডফিল্ডার সাকা জোড়া গোলের দেখা পেয়েছেন। ম্যাচে ইংল্যান্ড চরম পর্যায়ের আধিপত্য দেখিয়েছে। ৭৯ শতাংশ বল দখলে রাখার পাশাপাশি ইরানের চেয়েও দ্বিগুণ আক্রমণ সংগঠিত করেছে থ্রি লায়নসরা।

ইরান: আলিরেজা বেইরানবন্দ, সাদগে মহারামি, মোর্তেজা পৌরালিগাঞ্জি, জালাল হোসেইনি, মিলাদ মহাম্মেদি, আহমেদ নৌরালাহি, সইদ ইজাতোলাহি, এহসান হজসাফি, আলিরেজা জাহানবখস, মেহদি তারেমি এবং বাহিদ আমিরি। কোচ: কার্লোস কুইরোজ।

ইংল্যান্ড: জর্ডন পিকফোর্ড, কাইরান ট্রিপিয়ার, হ্যারি ম্যাগুয়ের, জন স্টোনস, লুক শ, ডেক্লান রাইস, ফিল ফোডেন, জুড বেলিংহ্যাম, বুকাও সাকা, রহিম স্টার্লিং এবং হ্যারি কেন। কোচ: গ্যারি সাউথগেট।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930