সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

শেখ হাসিনাকে দেবীর সঙ্গে তুলনা করলেন আসামের স্পিকার

আকাশবার্তা ডেস্ক : 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেবীর সঙ্গে তুলনা করে ঢাকা সফররত আসামের বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারি বলেছেন, তিনি (শেখ হাসিনা) দেবীর মতো। দেবী এই দেশের উন্নতির জন্য কি কি করেছেন সেটা দেখতে এসেছি। সংগ্রামের পরে এই দেশটা (বাংলাদেশ) যেভাবে গনতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়েছে সেটা অনন্য।

সোমবার (২১ নভেম্বর) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন আসামের বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারি।

তিনি বলেন, আমরা বাংলাদেশ দেখতে এসেছি। ৭৫ বছর আগে বাংলাদেশ ও আসামের মধ্যে যে সম্পর্ক ছিল, আমি সেটি ফিরিয়ে আনতে চাই। আশাকরি, আমরা সেই সম্পর্ককে এগিয়ে নিতে সক্ষম হবো।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা (বাংলাদেশ-ভারত) আঞ্চলিক স্থিতিশীলতা চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই সন্ত্রাসবাদ মোকাবেলায় সফলতা দেখিয়েছেন। যার ফলে আসামেও শান্তি বিরাজ করছে। আমরা শান্তি ও স্থিতিশীলতায় বিশ্বাসী। এ সময় আসাম থেকে পাইপ লাইনের মধ্যমে ডিজেল আনার কাজ প্রক্রিয়াধীন বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।

 

এনআরসি ইস্যুতে কোনো আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।

ভারতের আসাম রাজ্যের বিধানসভার স্পিকারের নেতৃত্বে ৩৩ জন সংসদ সদস্যসহ ৬২ জনের একটি প্রতিনিধি দল গত শনিবার বাংলাদেশ সফরে এসেছেন।

ভারতের আসাম রাজ্যের বিধায়ক প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারি সাংবাদিকদের জানান, আসামের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বাড়াতেই শুভেচ্ছা সফর হিসেবে ঢাকা এসেছি। সংসদীয় ব্যবস্থাসহ অন্যান্য বিষয়ে বাংলাদেশের অবস্থা সম্পর্কে জেনেছি।

ঢাকা সফরকালে বিধানসভার সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গেও বৈঠক করেছেন।
আসাম বিধায়ক প্রতিনিধি দলে একটি সাংস্কৃতিক দলও আছে। তারা বেশ কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। সেখানে তারা বোড়ো জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছে। সফর শেষে মঙ্গলবার নরসিংদীতে প্রাণ আরএফএলের একটি কারখানা পরিদর্শন করে প্রতিনিধি দলটি বাংলাদেশ ছাড়বে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930