সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

২৭ নভেম্বর সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর সভা

আকাশবার্তা ডেস্ক : 

এক বছরেরও বেশি সময় পর প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সচিবদের সঙ্গে সশরীরে সভায় বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৭ নভেম্বর দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর এ সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধানমন্ত্রী সশরীরে অংশ নেবেন বলে মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে।

এর আগে গত বছরের ১৮ আগস্ট প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে সচিবদের নিয়ে সভা করেন।

জানা গেছে, ২৭ নভেম্বরের সভায় করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বর্তমান সংকটময় পরিস্থিতি মোকাবিলায় সচিবদের বেশ কিছু দিক-নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী। উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে এবং খাদ্য উৎপাদন বাড়াতে সচিবদের বিশেষভাবে নির্দেশনা দিতে পারেন প্রধানমন্ত্রী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930