সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

নেতিবাচক রাজনীতির জন্যই বিএনপির পতন অনিবার্য : ওবায়দুল কাদের

আকাশবার্তা ডেস্ক : 

সরকার নয় বরং নেতিবাচক রাজনীতির জন্য বিএনপির পতন অনিবার্য বলে মন্তব্য করেছেন,  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনপি তারেক রহমানকে তাদের নেতা মানতে পারে কিন্তু বাংলাদেশের জনগণ তারেক রহমানকে কখনো নেতা মানবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যে নেতা রাজনীতি না করার শর্তে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে যায়, সে আর যাই হোক দেশের জনগণের নেতা হতে পারে না।

বুধবার (২৩ নভেম্বর) কবিরহাট উচ্চ বিদ্যালায় মাঠে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সরকার হঠানোর চক্রান্ত আবারও শুরু হয়েছে, এই চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এএইচএম খায়রুল আনম সেলিম, যুগ্ম – আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, মেয়র শহিদ উল্লাহ খাঁন সোহেল ও সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930