মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

মানুষ ভুলে যায়, তাই স্মরণ করিয়ে দিই

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশের মানুষ তো। ঋতু বদলের সঙ্গে সঙ্গে মানুষের মনও বদলায়। যা কিছু করি ভুলে যায়। এই ভুলে যেন না যায়, সেজন্য আমরা তাদের জন্য কি করেছি, সেটা মাঝে মাঝে একটু স্মরণ করাতে হয়। তাই যেখানে যাই, ঐ সেক্টরে কী করলাম, সেটা একটু তুলে ধরি। এভাবে নিজেদের উন্নয়নের কথা তুলে ধরেন হাস্যজ্বল প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিসক পরিষদ-স্বাচিবের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংগঠনের সভাপতি ইকবাল আর্সলানের সভাপতিত্বে ও মহাসচিব ডা. এম এ আজিজের সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় উপস্থিত চিকিৎসা কর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে স্লোগান ধরলে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী তাদেরকে হাত উচিয়ে থামিয়ে দেন। তিনি বলেন, একটু পরে, স্লোগানটা একটু পরে….। অনেক কথা বলার…। একটু বলে রাখি। শুনি যে আমরা না কী কিছুই করি নাই। তাই যখন যে সেক্টরে যাচ্ছি, সেই সেক্টরে কী কাজ করেছি। একটু মানুষকে জানানো দরকার। আসলে বাংলাদেশের মানুষ তো। ছয় ঋতুর দেশ। দুই মাস পরপর ঋতু বদলায়। পাখির ডাক বদলায়। পশু-পাখির কলতানি বদলায়। বাতাসের গতি বদলায়। মানুষের মনও বদলায়। আর যা কিছু করি ভুলে যায়। এই ভুলে যাতে না যায়, তারজন্যে মাঝেমাঝে একটু স্মরণ করাতে হয়। তাই যখন যেখানে যাই, সেই সুযোগে…ঐ সেক্টরে কী করলাম। মানুষের কাছে একটু তুলে ধরি। স্লোগানটা কেটু পরে দিতে হবে। ধন্যবাদ….। স্লোগান তো লাগবেই। নইলে তো একটু ইয়ে…. থাকে না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১