রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

আর্জেন্টিনার আজ বাঁচা-মরার লড়াই

স্পোর্টস ডেস্ক :

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর মুখামুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। এ ম্যাচ হারলেই বিশ্বকাপ থেকে ছিঁটকে পড়তে হবে লিওনেল মেসির দলকে। মেক্সিকো ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের অবস্থা সম্পর্কে অবহিত করেন আর্জেন্টিনার ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। শনিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে দুই দল।

প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে থাকায় আজকের ম্যাচটি আর্জেন্টিনার জন্য এক প্রকার বাঁচা-মরার লড়াই। এর আগে কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ‘অঘটনের শিকার’ হয় আর্জেন্টিনা। তারা সৌদি আরবের কাছে ২-১ গোলের পরাজয়ের পর বিশ্বজুড়ে আলোড়ন তৈরি হয়।

সংবাদ সম্মেলনে মার্টিনেজ বলেন, সৌদি আরবের বিপক্ষে নিজেদের করা সেসব ভুল আর মেক্সিকোর বিপক্ষে করতে চাই না। এটা আমাদের জন্য এখন ফাইনালের মতো। কারণ এটি এমন একটি ম্যাচ, যা এই বিশ্বকাপে আমাদের বিশ্বাসকে তুলে ধরবে। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় আমাদের মনোবলে একটি ভারী ধাক্কা ছিল, কিন্তু আমরা একটি শক্তিশালী দল, খুব ঐক্যবদ্ধও আছি।

তিনি আরও বলেন, আমরা খুব আশাবাদী এবং আমি মনে করি আমরা ছোট ব্যবধানে হেরেছি, আমাদের নিজেদের ভুলের কারণে। আমরা আমাদের পরবর্তী প্রতিদ্বন্দ্বীদের নিয়ে স্টাডি করেছি এবং আমি মনে করি আমরা প্রস্তুত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১