মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

বিলাসবহুল প্রাইভেট কারে গরু চুরির সময় যুবদল নেতা আটক

আকাশবার্তা ডেস্ক : 

বিলাসবহুল গাড়ি দিয়ে গরু চুরির সময় যুবদল নেতাসহ তিনজনকে হাতে নাতে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

গতকাল সোমবার (২৮ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মোকামবাজারের নিতেশ্বর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম মেজবাহ উর রহমান আটককৃত তিনজনকে কারাগারে পাঠিয়েছেন।

আটককৃতরা হলেন- মৌলভীবাজারের রাজনগর উপজেলার সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান বাবলা, গাড়িচালক জগলু মিয়া ও এমরানুল হক জনি। চুরির কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো গ ২৩-১০৯৪ নম্বরের বিলাসবহুল এক্স ফিল্টার মডেলের গাড়িটি জব্দ করেছে পুলিশ।

গিয়াসনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সাজ্জাদ আহমদ সুইট বলেন, অভিনব কায়দায় বিলাসবহুল গাড়িতে করে গরু চুরি করে নিয়ে এসেছিল তারা। আমাদের এলাকার লোকজনের সন্দেহ হয়। পরে নিতেশ্বর গ্রামে তাদের আটকে জিজ্ঞাসবাদ করা হয়। প্রথমে তারা স্বীকার করছিল না। পরে গাড়ির ভেতরে গরু পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বলেন, তাদের রাজনৈতিক পরিচয় জানা নেই। প্রথমে এলাকাবাসী হাতেনাতে আটক করে, পরে পুলিশ তাদের ধরে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজনগর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জুসেফ খান জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনভিপ্রেত কর্মকাণ্ডে জড়িত থাকায় রাজনগর উপজেলার সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান বাবলাকে পদ থেকে অব্যাহতি ও দল থেকে বহিষ্কার করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১