সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

চন্দ্রগঞ্জে নিসচার প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও ছাগল বিতরণ 

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : 
নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা শাখার উদ্যোগে সংগঠনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় চন্দ্রগঞ্জস্থ রাজমুকুট কমিউনিটি সেন্টারে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরআগে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে বর্ণাঢ্য র‌্যালি বের করে নিসচার সদস্যরা। এরপর সড়ক দুর্ঘটনায় চিরতরে পঙ্গু দুইজন অসহায় ব্যক্তিকে নিসচার পক্ষ থেকে দুটি দুগ্ধ জাতের ছাগল উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া।
নিসচা চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি সাংবাদিক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এম ছাবির আহম্মদ, চরশাহী ইউপি চেয়ারম্যান ও চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি সামছু উদ্দিন পাটোয়ারী।
নিসচা চন্দ্রগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের চিকিৎসক ডা, মাকছুদুর রহমান ভূঁইয়া, সুশাসনের জন্য নাগরিক (সুজন) চন্দ্রগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক বাবু সমীর কর্মকার, সহ-সভাপতি বাবু গৌতম মজুমদার, সাংবাদিক সোহেল মাহমুদ মিলন ও মো. আলাউদ্দিন, নিসচা’ চন্দ্রগঞ্জ থানা শাখার দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক সাংবাদিক ইমরান হোসেন, সুজনের সদস্য সালাহউদ্দিন জুয়েল, কামরুল ইসলাম রিপন, মোক্তার হোসেন, সুজনের সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, জাতীয় পার্টির চন্দ্রগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মানিক প্রমূখ।
এসময় নিসচার সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিবহনের শ্রমিকবৃন্দসহ বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930