সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

আফগানিস্তানে ‘ভয়েস অব আমেরিকা’ নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক : 

আফগানিস্তানের তালেবান সরকার আমেরিকান সম্প্রচার মাধ্যম ‘ভয়েস অব আমেরিকা’ কে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ না করার অভিযোগ এনে নিষিদ্ধ করেছে। একই অভিযোগে এফএম রেডিও স্টেশন ‘রেডিও ফ্রি ইউরোপ বা রেডিও লিবার্টি’ এর সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) আফগানিস্তানে এই দুইটি গণমাধ্যমের সম্প্রচার বন্ধ করে দেয় তালেবান শাসকগোষ্ঠী।

তালেবান কর্তৃপক্ষের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানকারী আবদুল হক হাম্মাদ এক টুইটে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মার্কিন দখলদারিত্বের পর শুরু হওয়া রেডিও আজাদী (আরএল) বন্ধ হয়ে গেছে। তাদের বিরুদ্ধে সাংবাদিকতার নীতিমালা অমান্য করা এবং একতরফা খবর ছড়ানোর অভিযোগ রয়েছে। আফগানিস্তানের ১৩টি প্রদেশে রেডিও আজাদির সম্প্রচার বন্ধ রয়েছে বলেও জানিয়েছেন আবদুল হক হাম্মাদ। খবর এনডিটিভির।

আফগানিস্তানে সম্প্রচার বন্ধের খবর নিশ্চিত করেছে ভয়েস অব আমেরিকা।

গণমাধ্যমটি জানিয়েছে, এর আগে অনুষ্ঠানের বিষয়বস্তু নিয়ে অভিযোগ পেয়েছিলেন তারা। তবে অভিযোগে সুনির্দিষ্টভাবে কোনো ঘটনার উল্লেখ করা হয়নি। অভিযোগ ওঠার একদিন পরই নিষেধাজ্ঞা জারি করে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়। তবে এই নিষেধাজ্ঞা অন্যান্য আন্তর্জাতিক মিডিয়া সম্প্রচারের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

এর আগে ২৭ মার্চ আশনা টেলিভিশন আফগানিস্তানে বন্ধ করে দেয় তালেবান কর্তৃপক্ষ। আশনা টেলিভিশন আগে টলো টেলিভিশন, টলোনিউজ, লামা টেলিভিশন ও ভয়েস অফ আমেরিকা সম্প্রচার করত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930