সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ থানা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন সম্পন্ন

আকাশবার্তা ডেস্ক :
বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) চন্দ্রগঞ্জের রাজমুকুট কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।
এর আগে দুপুর ১২টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন, সংগঠনটির জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রতন লাল ভৌমিক।
চন্দ্রগঞ্জ থানা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সমীর কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক গৌতম মজুমদার, সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর মজুমদার, কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল সাহা প্রমুখ।
সভায় বক্তাগণ বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে দেশের উন্নয়ন ও অগ্রগতি অর্জনে সাম্প্রদায়িক সম্প্রীতি কাজে লাগাতে সকল ধর্মের অনুসারীদের প্রতি আহবান জানান।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে চন্দ্রগঞ্জ থানা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নবগঠিত কমিটির সভাপতি সমীর কর্মকার ও সাধারণ সম্পাদক দীপক চন্দ্র নাথকে পুনরায় নির্বাচিত করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031