মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে গোলাগুলি, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : 

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দেশ দুটির বাহিনীর পাল্টাপাল্টি গোলাগুলিতে ৬ বেসামরিক পাকিস্তানি ও ১ আফগান বাহিনীর সদস্য নিহত হয়েছেন বলে দেশ দুটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

পাকিস্তান সেনাবাহিনী জানায়, আফগান সীমান্ত বাহিনীর হামলায় ৬ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। তারা বিনা উস্কানিতে চামান সীমান্ত ক্রসিংয়ে ‘কামান ও মর্টারসহ ভারি অস্ত্রে নির্বিচারে হামলা চালিয়েছে।’ ওই ক্রসিংটি পাকিস্তানের পশ্চিম বেলুচিস্তান প্রদেশকে আফগানিস্তানের দক্ষিণ কান্দাহার প্রদেশের সঙ্গে সংযুক্ত করে। খবর রয়টার্সের।

দক্ষিণ-পূর্ব বেলুচিস্তান প্রদেশের চামান সীমান্ত পারাপার এলাকায় পাকিস্তানের সেনারা রোববারের এ হামলার পাল্টা জবাব দিয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

আফগানিস্তানের কান্দাহারের গভর্নরের এক মুখপাত্র আতাউল্লাহ জায়েদ জানান, আফগান সীমান্তে নতুন চেকপয়েন্ট নির্মাণ নিয়ে মূলত পাকিস্তানি ও তালেবান বাহিনীর মধ্যে সংঘর্ষের সূত্রপাত।

কান্দাহার পুলিশের মুখপাত্র হাফিজ সাবের জানান, একজন আফগান বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে ৩ জন বেসামরিক লোক।

পাকিস্তানের চামানের একটি সরকারি হাসপাতালের চিকিৎসক আখতার মোহাম্মদ জানান, ২৭ জনকে আহত অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ৬ জন মারা যান। আরও সাতজনের অবস্থা আশঙ্কাজনক।

সম্প্রতি দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের চামান ক্রসিংয়ে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটে। এসব ঘটনা আফগানিস্তানের শাসকদের সঙ্গে পাকিস্তানের উত্তেজনা বাড়িয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্যের প্রধান সীমান্ত ক্রসিং হলো চামান।

কান্দাহার প্রদেশের এক আফগান কর্মকর্তা নূর আহমেদ এ ঘটনার পর জানিয়েছেন, ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে এবং দুই পক্ষ বৈঠক করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১