মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

পাকিস্তানের ওয়ানডে দলে ডাক পেলেন হাফিজ

স্পোর্টস ডেস্ক :

গত বছর ইংল্যান্ড সফরে সবশেষ পাকিস্তানের হয়ে খেলেছিলেন মোহাম্মদ হাফিজ। এরপর বোলিং অ্যাকশন শুধরে এসে ফিটনসে আর ফর্মের অভাবে অনেকটাই অবহেলিত হয়ে পড়েন তিনি। তবে ঘরোয়া লিগে দারুণ পারফরম্যান্সের জন্য অলরাউন্ডার এ ক্রিকেটারকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দলে ডেকেছে পাকিস্তান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। টেস্টের ক্ষত ভুলে এবার ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা সফরকারী পাকিস্তানের। অসিদের বিপক্ষে হোয়াইটওয়াশের পর পরবর্তী দলে ডাকা হয় হাফিজকে।
হাফিজকে দলে নেওয়া প্রসঙ্গে পিসিবি জানায়, `অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে হাফিজকে নেওয়ার অনুরোধে কোচ মিকি আর্থার এবং অধিনায়ক আজহার আলীর চিঠি পাঠান প্রধান নির্বাচকের কাছে। টিম ম্যানেজমেন্টের এমন অনুরোধ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচক কমিটি। এমনকি পিসিবি চেয়ারম্যানও তা অনুমোদন দিয়েছেন।` অস্ট্রেলিয়ায় ১৬ সদস্যের স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন মোহাম্মদ হাফিজ।’
ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক ম্যাচে খেলার পর পাকিস্তানের হয়ে ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ড বিপক্ষে সিরিজ মিস করেন হাফিজ। বোলিং অ্যাকশন শুধরে এসে ফিটনেস আর দুর্বল ফর্মের সঙ্গে রীতিমত যুদ্ধ করতে থাকেন হাফিজ।তবে সম্প্রতি ঘরোয়া লিগে দারুণ পারফরম্যান্সের মধ্য দিয়ে টিম ম্যানেজম্যান্টের নজরে আসেন হাফিজ। ডিপার্টমেন্টাল ওয়ানডে কাপে ২৪৮ রানের পাশাপাশি ১১ উইকেট নিয়েছেন হাফিজ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০