সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

ক্ষমতায় আসতে আ.লীগকে বারবার বাধা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক : 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে বারবার বাধা দেওয়া হয়েছে । ক্ষমতা আসা সহজ ছিল না। জনগণের সমর্থন থাকার পরেও কারচুপি, ষড়যন্ত্র ও চক্রান্ত করে আওয়ামী লীগকে বারবার ক্ষমতা আসতে বাধা দেওয়া হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে রোববার (১৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মানুষের শক্তি হচ্ছে বড় শক্তি। আর আল্লাহ তো উপরে আছেনই। আল্লাহ দয়া আর মানুষের শক্তি নিয়ে আওয়ামী লীগ সরকারে এসেছে।

শেখ হাসিনা বলেন, ক্ষমতা আসার পরই মানুষ উপলব্ধি করতে পেরেছে, আওয়ামী লীগ সরকার জনগণের সেবক। উন্নতি করে আওয়ামী লীগ সরকার সেটার প্রমাণ করেছে।

তিনি বলেন, ’৭৫ এর পরে যারা ক্ষমতা এসেছিলেন তারা কখনও চায়নি বাংলাদেশ সারা বিশ্বের কাছে মর্যাদা নিয়ে চলুক। তাদের লক্ষ্যই ছিল, এ দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে ঘোষিত হয়।

সরকারপ্রধান বলেন, প্রতিটি সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে থেকেছে। আমরা যখনই সরকারে থেকেছি, প্রত্যেকটা জিনিসের মোকাবিলা করেছি।

আওয়ামী লীগ সভাপতি বলেন, যুদ্ধ-পরবর্তী একটা বিধ্বস্ত দেশের দায়িত্ব নিলেছিলেন বঙ্গবন্ধু। মাত্র ৯ মাসে তিনি একটি সংবিধান উপহার দিয়েছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930