রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

ইতিহাসের সেরা বিশ্বকাপে আয়ের রেকর্ড ফিফার

স্পোর্টস ডেস্ক : 

অবশেষে পর্দা নামলো কাতার বিশ্বকাপের। লিওনেল মেসির শ্রেষ্ঠত্ব নিশ্চিত করতে আর্জেন্টিনাও কাতারের মঞ্চে জিতে নিয়েছে বিশ্বকাপের শিরোপা। প্রায় এক মাসের এই মহাযুদ্ধের শেষে কাতার বিশ্বকাপ নিয়ে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘এটাই ইতিহাসের সেরা বিশ্বকাপের আসর।’

এবার কাতারের বিশ্বকাপ ম্যাচের দিক থেকেই কেবল ইতিহাসের সেরা নয় আয়ের দিক থেকেও গড়েছে রেকর্ড। মধ্যপ্রাচ্যের দেশ থেকে ফিফা সাড়ে সাত বিলিয়ন ইউএস ডলার আয় করেছে বলে জানিয়েছেন ফিফার সভাপতি। অথচ কাতার বিশ্বকাপের আগে এরচেয়েও কম আয়ের আশা করেছিল ফিফা।

বিশ্বকাপের আসর শুরু হওয়ার আগে কাতার থেকে ফিফা ধারণা করেছিল ৫ বিলিয়ন ডলারের মতো আয় করতে পারে। অথচ শেষ পর্যন্ত সাড়ে সাত বিলিয়ন ডলার আয় করেছে। যা ধারণার চেয়েও ১ বিলিয়ন ডলারেরও বেশি। কাতারের বিশ্বকাপে এত আয়ের পর পরবর্তী চার বছরে আরও বেশি লক্ষ্য নির্ধারণ করেছে।

২০২৬ সালের যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা বিশ্বকাপ থেকে মোট ১১ বিলিয়ন ডলার আয় করার পরিকল্পনা ফিফার। এদিকে এবারের কাতার বিশ্বকাপের চার বছরের চক্রে সাড়ে ৭ বিলিয়ন ডলার আয় নিয়ে ইনফান্তিনো বলেন,

‘ফিফা ঘোষণা করছে যে, কাতার বিশ্বকাপের চার বছরের চক্রে সাড়ে ৭ বিলিয়ন ডলার আয় করেছে। যা আমাদের ধারণার চেয়েও ১ বিলিয়ন ডলার বেশি। ফিফার লক্ষ্য এখনও সামনের চার বছরের চক্রে বিশ্বকাপ থেকে ১১ বিলিয়ন ডলার আয় করার লক্ষ্য।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১