সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

বিএনপিকে যে পরামর্শ দিলেন ডা. জাফরুল্লাহ

আকাশবার্তা ডেস্ক : 

ছোটদলগুলো সঙ্গে নিতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এক অনুষ্ঠানে এ কথা বলেন।

জাফরুল্লাহ বলেন, মালয়েশিয়াতে ছোট ছোট পার্টির প্রত্যেকে নির্বাচিত হয়েছে। তাই বিএনপিকে বড় কাজ করতে হলে, তাদের ২৭ দফা পূরণ করতে হলে, ছোট দলগুলোকে সঙ্গে নিতে হবে।

তিনি বলেন, দেশে পরিবর্তন আনতে হলে সবাইকে রাস্তায় থাকতে হবে। আমরা সম্মিলিতভাবে চেষ্টা করলে নিশ্চিতভাবে দেশে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারব।

পুলিশের উদ্দেশে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বলেন, আপনাদের দুর্ভোগ তো দেখতেই পাচ্ছেন। বাধ্যতামূলক পুলিশ কর্মকর্তাদের অবসরে পাঠাচ্ছে সরকার। যাদের জন্য ২০১৮ সালের নির্বাচনে দিনের ভোট রাতে করে দিয়েছিলেন, তারা আপনাদের প্রতি কী ব্যবহার করছে।

জাফরুল্লাহ বলেন, হাজী সেলিম ১০ বছরের কারাদণ্ড নিয়ে উচ্চ আদলত থেকে জামিন পেয়েছেন। অথচ খালেদা জিয়াকে জামিন দিচ্ছেন না। হাইকোর্টের বিচারপতিরা মেরুদণ্ডহীন প্রাণীতে পরিণত হয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930