সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

টানা ১২ দিন চক্রাকারে ঘুরলো শতাধিক ভেড়া!

এক্সক্লুসিভ ডেস্ক :

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন। দেশটি বিশ্বের বৃহৎ শক্তি এবং এশিয়া মহাদেশের একটি প্রধান আঞ্চলিক শক্তি। আর এখানেই সম্প্রতি দেখা গেছে এক রহস্যময় ঘটনা। ভেড়ার একটি পালকে কোনো এক অজানা কারণে টানা ১২ দিন চক্রাকারে ঘুরতে দেখা যায়।

উত্তর চীনের অভ্যন্তরীণ মঙ্গোলিয়া অঞ্চলের একটি ভেড়ার খামারে এ ঘটনা ঘটে। খামারটির সিসিটিভি ক্যামেরায় তাদের এ উদ্ভট আচরণের একটি ভিডিও ফুটেজ ধরা পড়ে। চীনের রাষ্টীয় সংবাদমাধ্যম পিপলস ডেইলির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভিডিওতে দেখা যায়, প্রথমে অল্প কিছু ভেরা ঘড়ির কাটা দিকে ঘুরছে, এর পর বাকি ভেরাগুলোও একে একে তাদের সঙ্গে যোগ দেয় এবং টানা ১২ দিন এমন চক্রাকারে ঘুরে।

জানা যায়, এই ভেড়াগুলো পুরোপুরি সুস্থ। তবে খাবার ও পান করার জন্য ভেড়াগুলো ঘোরা বন্ধ করেছিলো কি না সেটি স্পষ্ট জানা যায় নি।

ভেড়ার খামারের মালিক মিসেস মিয়াও বলেছেন, গত ৪ নভেম্বর উদ্ভট এই ঘটনাটি শুরু হয়। তখন মাত্র কয়েকটা ভেড়া নিয়ে এটি শুরু করে। কিন্তু পরের দিনগুলোতে আরো কয়েক ডজন ভেড়া যোগ দিয়েছিল। মজার বিষয় হলো, খামারটিতে রয়েছে ৩৪টি ভেড়ার খোঁয়াড়। শুধু ১৩ নম্বর খোঁয়াড়ে থাকা ভেড়াগুলো এমন অদ্ভুত আচরণ করছে।

এদিকে বৃত্ত আকারে ভেড়ার হাঁটার ভিডিওটি পিপলস ডেইলি অনলাইনে শেয়ার করার পরপরই চীনে ভাইরাল হয়ে যায়।

এরপরেই অনেক জল্পনাকল্পনা শুরু হয়ে যায়। কেন এমন করছে এই ভেড়া? এর জবাবও এসেছে। অনেকেই বলছেন, ভেড়াগুলো ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত। যা লিস্টিরিওসিস বা “বৃত্তরোগ” নামে পরিচিত।

তবে এই যুক্তি অনেকেই গ্রহণ করেননি। তারা বলছেন, লিস্টিরিওসিসে আক্রান্ত ভেড়া ও ছাগল সাধারণত প্রথম লক্ষণগুলো প্রকাশ হওয়ার ১৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে মারা যায়।

অথচ ভাইরাল ভিডিওতে থাকা ভেড়াগুলো ১২ দিন ধরে এ অবস্থায় ছিলো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930