সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

আমেরিকা হচ্ছে বিশ্বের জন্য সরাসরি হুমকি

আন্তর্জাতিক ডেস্ক : 

চীন বলেছে, আমেরিকা উদ্দেশ্যমূলকভাবে বেইজিংকে হুমকি হিসেবে তুলে ধরছে যাতে সারা বিশ্বে আধিপত্য ধরে রাখার জন্য নিজের সামরিক ব্যয় বাড়ানো যায়। শনিবার (২৪ ডিসেম্বর) এক বিবৃতিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা বলেছে। মার্কিন ন্যাশনাল ডিফেন্স অথোরাইজেশন অ্যাক্টে প্রেসিডেন্ট জো বাইডেন সই করার পর চীনের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হলো।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল তান কেফেই বলেন, “একথা আরো একবার প্রমাণ হলো যে, আমেরিকা হচ্ছে বিশ্ব ব্যবস্থার জন্য সরাসরি হুমকি এবং তারাই আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির মূল কারিগর।”

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, আমেরিকা বহুবার নিজের স্বার্থে অন্য অনেক দেশের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে অথবা সংঘাত বাঁধিয়ে দিয়েছে যাতে পিপুল সংখ্যক প্রাণহানি ঘটেছে এবং নিরাপরাধ মানুষ উদ্বাস্ত হয়েছে।

গত শুক্রবার আমেরিকা ৮৫৮ বিলিয়ন ডলারের সামরিক বাজেট পাস করেছে যাতে তাইওয়ানের নিরাপত্তা রক্ষার জন্য ১০ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। মার্কিন এই পদক্ষেপকে চীন ধারাবাহিক উসকানির অংশ হিসেবে দেখছে। চীন বলেছে, আমেরিকার এই পদক্ষেপ তাইওয়ান প্রণালী এলাকার শান্তি ও স্থিতিশীলতা মারাত্মকভাবে অচল করে তুলবে এবং চীন-মার্কিন সামরিক সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দেবে। সূত্র: পার্সটুডে

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930