মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

একাদশে ক্লাস শুরু ১ ফেব্রুয়ারি

আকাশবার্তা ডেস্ক : 

আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস। এর আগে নির্ধারিত সময় অনুযায়ী ভর্তির প্রক্রিয়া চলবে। সোমবার (২৬ ডিসেম্বর) প্রকাশিত সরকারি-বেসরকারি কলেজ ও সরকারি আলিয়া মাদরাসার ২০২৩ সালের ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

এতে দেখা যায়, একাদশ শ্রেণিতে ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি ক্লাস শুরুর পর ১৬ আগস্ট থেকে বার্ষিক পরীক্ষা শুরু হবে। যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত। সবশেষ ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ হবে।

গতবারের মতো এবারও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উচ্চ মাধ্যমিকে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। অনলাইনে আবেদনের মাধ্যমে একাদশে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। এ লক্ষ্যে ইতোমধ্যেই একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের আবেদন জমা নেওয়া হয়েছে। এই ধাপে প্রায় ১৩ লাখ ভর্তিচ্ছু আবেদন করেছেন। আগামী ৩১ ডিসেম্বর প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। এরপর শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন চলবে ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত। শেষ ধাপ (তৃতীয়) পর্যন্ত মেধাক্রম প্রকাশ করবে প্রতিষ্ঠানগুলো। সবমিলিয়ে ভর্তি কার্যক্রম শেষ হবে আগামী ২০ জানুয়ারি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১