মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

জাতিসংঘে রাশিয়ার স্থায়ী সদস্যপদ বাতিলের দাবি

আন্তর্জাতিক ডেস্ক : 

এবার রাশিয়ার স্থায়ী সদস্যপদ বাতিলের আবেদন করবে বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা।

ইউক্রেনের একটি রাষ্ট্রীয় টেলিভিশনে বক্তব্য দেয়ার সময় বিষয়টি জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সোমবার আনুষ্ঠানিকভাবে জাতিসংঘে আমাদের দাবি তুলে ধরবো। আমাদের প্রশ্ন একটাই- রাশিয়া কি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে থাকার যোগ্যতা হারায়নি? এর কোনো যৌক্তিক উত্তর কেউ দিতে পারবে না। খবর কিয়েভ পোস্ট, টাইমস অব ইসরায়েল ও নিউইয়র্ক টাইমসের।

এ সময় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাতিসংঘে রাশিয়ার স্থায়ী সদস্যপদের গ্রহণযোগ্যতা নিয়ে ইতোমধ্যে অন্য চার স্থায়ী সদস্যদের মধ্যেও আলোচনা হয়েছে। এখনো এ নিয়ে খোলামেলা আলোচনা না হলেও রুদ্ধদ্বার বৈঠক হয়েছে।

প্রসঙ্গত, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ পাঁচটি। এসব দেশ হলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া ও ফ্রান্স।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১