সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

মেট্রোরেলের প্রথম যাত্রার পর চালক আফিজার বক্তব্য

আকাশবার্তা ডেস্ক : 

দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৮ ডিসেম্বর) সবুজ পতাকা নেড়ে, লাল ফিতা কেটে ‘স্বপ্নের বাহন’ মেট্রোরেলের উদ্বোধন করে প্রথম যাত্রী হিসেবে মেট্রো ট্রেনে ভ্রমণ করেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই ট্রেনটি চালাবেন নারী চালক মরিয়ম আফিজা। তিনি বলেছেন, ইতিহাসের অংশ হতে পেরে তিনি গর্বিত।

আগারগাঁও স্টেশনে মেট্রোরেল থামার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ‘ট্রেন অপারেটর’ মরিয়ম আফিজা বলেন, দেশবাসী স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্ন আজ পূরণ হলো। এ জন্য সবাই গর্বিত। তবে আমার গর্বের জায়গাটা একটু ভিন্ন। কারণ, মেট্রোরেলের প্রথম যাত্রার চালক ছিলাম আমি।

আফিজা আরও বলেন, ‘মেট্রোরেলের প্রথম যাত্রায় আমি চালক ছিলাম। এই যাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন যাত্রী। এটা আমার জন্য গর্বের ব্যাপার।’

মেট্রোরেলের প্রথম যাত্রায় চালক হিসেবে বেছে নেওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান আফিজা। উদ্বোধনী যাত্রার আগে দিয়াবাড়ি স্টেশন থেকে একটি অগ্রগতি ট্রেন আগারগাঁও যায়। পরে বেলা দুইটায় দিয়াবাড়ি থেকে মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে যাত্রা করে। মাত্র ১০ মিনিট ১০ সেকেন্ডে আগারগাঁও স্টেশনে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী মেট্রোরেল।

বেলা ১টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী দিয়াবাড়ি স্টেশনে সবুজ পতাকা নাড়িয়ে বাংলাদেশের প্রথম মেট্রোরেল চলাচলের আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন। এর আগে তিনি মেট্রোরেলের টিকিট (কার্ড) কেনেন। তাঁর সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। তিনিও টিকিট কেনেন।

মেট্রোরেলকে বাংলাদেশের উন্নয়ন–অগ্রযাত্রার আরেকটি পালক হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে আমরা বাংলাদেশের অহংকারের আরেকটি পালক সংযোজন করতে পারলাম।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031