মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক : 

রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলবে আগামী ৮ জানুয়ারি পর্যন্ত।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দুই বছর পর সশরীরে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।

‘বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে’—এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৬ দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৩।

সকাল ১০টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের প্যারেড মাঠে পৌঁছার সঙ্গে সঙ্গে তাকে সালাম জানানো হয় এবং একইসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

এরপর তিনি পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন বর্ণিল প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন।

২০২২ সালে বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১১৫ পুলিশ কর্মকর্তাকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের ব্যাজ পরিয়ে দেন।

এর আগে সকাল ১০টার দিকে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে উপস্থিত হন প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১