মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ইউক্রেনে বড় ড্রোন হামলা করবে রাশিয়া : জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক : 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের মনোবল ভাঙতে রাশিয়া বড় ধরনের ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছে। গোয়েন্দা প্রতিবেদন ইঙ্গিত করে যে মস্কো ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করে হামলা চালাবে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন এসব তথ্য জানা গেছে।

কিয়েভ থেকে সোমবার রাতে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, রাশিয়া দীর্ঘ ড্রোন হামলার মাধ্যমে ইউক্রেনকে ‘নিঃশেষ’ করার পরিকল্পনা করেছে।

‘আমাদের নিশ্চিত করতে হবে-এবং আমরা এজন্য সব করব। অন্যান্য হামলার মতো এ হামলায়ও তারা ব্যর্থ হবে। আকাশ প্রতিরক্ষার সঙ্গে যারা জড়িত তাদের এখন বিশেষ নজর রাখতে হবে। ’

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা সাম্প্রতিক দিনগুলোতে বেড়েছে। গত তিন রাতে মস্কো ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আক্রমণ করেছে।

এ বিষয়ে জেলেনস্কি বলেন, নতুন বছর শুরু হওয়ার পর রাশিয়ার পাঠানো ৮০টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেনীয় সেনারা।

গত কয়েক মাস ধরে ড্রোন হামলায় ইউক্রেনের বেশিরভাগ জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এতে করে বিদ্যুৎবিহীন ও অন্ধকারাচ্ছন্ন জীবন কাটাতে হচ্ছে লাখ লাখ মানুষকে।

এর আগে, অধিকৃত দোনেৎস্ক অঞ্চলে এক ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার ৪০০ সৈন্যকে হত্যার দাবি করে ইউক্রেন। ক্ষেপণাস্ত্রটির লক্ষ্যবস্তু ছিল মাকিভা শহরের একটি ভবন, যেখানে রাশিয়ার সৈন্যদের ঘাঁটি ছিল বলে ধারণা করা হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১