সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

সংকটে আছে বিএনপি : হানিফ

আকাশবার্তা ডেস্ক : 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশে কোনো সংকট নেই, মানুষও কোনো সংকটে নেই, সংকটে আছে বিএনপি। যে দলের শীর্ষ দুই নেতা দণ্ডপ্রাপ্ত, সেই দল তো সংকটেই থাকবে। তারা সান্ত্বনা খুঁজতে প্রচার করছে যে, দেশ সংকটে আছে।

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে কুষ্টিয়ায় শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সরকার বিচার বিভাগকে ব্যবহার করছে, বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির মুখে এ কথা মানায় না। বিএনপি এ দেশের বিচার ব্যবস্থাকে কলুষিত করেছিল। বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করেছিল। বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিচারহীণতার সংস্কৃতি কায়েম করেছিল। আওয়ামী লীগ ভবিষ্যতেও বিচার বিভাগে কোনো হস্তক্ষেপ করবে না।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে হানিফ বলেন, দশ বছর ধরে বিএনপির আন্দোলন দেখছি। জনবিচ্ছিন্ন দলটির আন্দোলন নিয়ে কোনো কথা বলার প্রয়োজন নেই। বিএনপির আন্দোলন নিয়ে জনগণও ভাবে না, আওয়ামী লীগও ভাবে না। তবে যেকোনো অপতৎরতা কঠোর হস্তেই দমন করা হবে।

কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়ামে মশাল জ্বালিয়ে ও বেলুন উড়িয়ে যুব গেমস’র উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার কুমারখালি আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার ও পুলিশ সুপার খায়রুল আলম প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930