মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ডাকসুর সাবেক ভিপি নূরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আকাশবার্তা ডেস্ক : 

মোসাদের গোয়েন্দা মেন্দি এন সাফাদির সঙ্গে গোপন বৈঠক নিয়ে রাষ্ট্রদ্রোহের অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে।

শনিবার (৭ জানুয়ারি ) সাফাদির সঙ্গে নূরের ছবি ও স্বীকারোক্তির কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে শাহবাগ থানায় দণ্ডবিধির ১২৪(ক), ১২০ (খ) ও ৫০৬ ধারায় এজাহার দায়ের করেন, মুক্তিযুদ্ধ মঞ্চ শাহবাগের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

এ দিকে রবিবার (৮ জানুয়ারি) দুপুরে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এরআগে গত শনিবার শাহবাগ থানায় মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মামলার জন্য একটি এজাহার দায়েরের আবেদন করেন।

এজাহারে বলা হয়, ‘দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে গত মঙ্গলবার (৩ জানুয়ারি) থেকে দেখতে পাই, বাংলাদেশ গণঅধিকার পরিষদ নামক তথাকথিত রাজনৈতিক দলের সদস্য সচিব নুরুল হক নূর হজ্ব করার কথা বলে বিদেশে সফরে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করে বাংলাদেশের নির্বাচিত সরকারকে উৎখাতে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

এজাহারে আরো উল্লেখ করা হয়, ‘আল্লাহর পবিত্র কাবাঘর তাওয়াফের নাম করে বিদেশে গিয়ে ইয়াহুদিচক্রের সঙ্গে হাত মিলিয়ে নুরুল হক নূর প্রকৃতপক্ষে বাংলাদেশের রাষ্ট্র, সরকার ও পবিত্র ধর্ম ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টির হীন চক্রান্তে লিপ্ত। ইসলামের খোলসে মাথা নেড়িয়ে টুপি পরে জুয়িশ-জায়নবাদী প্রজেক্ট বাস্তবায়নের জন্য বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির পাঁয়তারা করছে এবং সরকারের পদস্থ বিভিন্ন ব্যক্তিকে ফেসবুক লাইভে হুমকি-ধমকি দিচ্ছে।’

নূর নির্বাচিত সরকার উৎখাতের যড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে এজাহারে আরো বলা হয়, ‘বাংলাদেশ রাষ্ট্র নিপীড়িত ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সবসময় থাকলেও ইসরাইল ও মোসাদের সহযোগিতায় নুরুল হক নূর ও তার রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ সাধারণ নেতাকর্মীদের উস্কে দিয়ে রাষ্ট্রের মধ্যে ঘৃণা, বিদ্বেষ-বিশৃঙ্খলা সৃষ্টি করে প্রতিষ্ঠিত বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত।’

জানা যায়, ভিপি নূর পবিত্র ওমরা করার জন্য সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়েন। তবে, তিনি সরাসরি সৌদি আরব না গিয়ে (৩ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের এক হোটেলে মোসাদ এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করেন। এ ছবি ও তার স্বীকারোক্তিমূলক কথোপকথন খুব দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মঞ্চের উপদেষ্টা ভাস্কর রাশা, সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা জহির আহমেদ জালালসহ (বিচ্ছু) প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১