মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

শেখ হাসিনার বিরুদ্ধে ৫৪ দল : ওবায়দুল কাদের

আকাশবার্তা ডেস্ক : 

নয়াপল্টনে বিএনপির গণ-অবস্থানকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,  ‘পল্টনে মোটামুটি একটা সমাবেশ হয়েছে। ৫৪ দল শেখ হাসিনার বিরুদ্ধে নেমেছে আজ। তারা ভুয়া, ৫৪টি ঘোড়ার ডিম পারবে।’

সেতুমন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধী জঙ্গিবাদী বিএনপি-জামায়াতের হাতে ক্ষমতা ছেড়ে দিতে পারি না। ওরা দেশকে ধ্বংস করে।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

দলীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি চলাকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত দেশকে ধ্বংস করে। যারা দেশকে ধ্বংস করে তারা কিভাবে রাষ্ট্র মেরামত করবে?

তিনি বলেন, রাষ্ট্র তো মেরামত করেন শেখ হাসিনা। ওরা (বিএনপি-জামায়াত) যেটুকু ধ্বংস করেছিল সেখান থেকে রাষ্ট্রকে উন্নয়নের পথে নিয়ে গেছেন শেখ হাসিনা।

বুধবার সকাল থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জমায়েত হন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, বিএনপিসহ সমমনা জোট ও দলের যুগপৎ গণঅবস্থান কর্মসূচির পাল্টা বুধবার (১১ জানুয়ারি) রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আওয়ামী লীগ। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির অবস্থানসহ নগরীর মোট আটটি স্পটে গণঅবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি ও মিত্র দলগুলো। আর ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো কমপক্ষে পাঁচটি স্থানে শান্তি সমাবেশ ও আলোচনা সভা করছে।

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগও রাজধানীতে দুটি বড় সমাবেশ করছে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগ-ঢাকা মহানগর উত্তরের ব্যানারে বেলা ১১টায় রাজধানীর ফার্মগেটে এবং ঢাকা মহানগর দক্ষিণের ব্যানারে দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পৃথক সমাবেশ করে। দলের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর শাহবাগ চত্বরে অবস্থান নিয়ে সমাবেশ করছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১