সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ভারতকে ৩ রানে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : 

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। বুধবার (১১ জানুয়ারি) জোহানেসবার্গে ভারতের বিপক্ষে ৩ রানের জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মেয়েরা। শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। সংগ্রহ খুব বড় হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২১ রান তুলতে পারে বাংলাদেশের মেয়েরা।

তবে ওই রানে স্বর্ণা আক্তার একাই করেছেন ৭৮ রান। দুর্দান্ত ওই ইনিংস খেলার পথে ছক্কা বৃষ্টি দেখিয়েছেন স্বর্ণা। ৪৮ বলের মুখোমুখি হয়ে তিনি চারের শট মারেন মাত্র দুটি। আর ছক্কা তোলেন সাতটি। জবাব দিতে নামা ভারত উইকেট হাতে রেখে খেললেও রান তুলতে পারেনি।

দারুণ বোলিংয়ে তাদের আটকে জয় তুলে নেয় মেয়েরা। বাংলাদেশের হয়ে দিপা খাতুন ৪ ওভারে ১৫ দিয়ে একমাত্র উইকেটটি নেন। তবে লেগ স্পিনার রাবেয়া খান ৪ ওভারে ১৪, পেসার মারুফা আক্তার ৪ ওভারে ২৪ রান দিয়ে জয় তুলে নেন। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে বৃষ্টি আইনে ৭ রানে জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

ওই ম্যাচে ৯৮ রানে দক্ষিণ আফ্রিকাকে আটকায় বাংলাদেশ। জবাবে ৪ উইকেটে ৭২ রান করার পর বৃষ্টি নামে। এবার মেয়েদের মূল আসরের চ্যালেঞ্জ। শনিবার মেয়েরা শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930