সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ন্যাটোর সদস্য হয়ে উঠেছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক : 

ইউক্রেন ন্যাটোর সদস্য হয়ে উঠেছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ।

তার এই বক্তব্যের প্রাক্কালে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অস্ত্র দেয়া নিয়ে দ্বিধায় আছে। তারা মনে করছে, ইউক্রেনকে অস্ত্র দেয়া সত্ত্বেও রাশিয়াকে কোনোভাবেই প্রতিরোধ করা যাচ্ছে না। কিন্তু এমন পরিস্থিতিতে ইউক্রেনও যে বসে নেই, সেটিই নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী।

ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে, শেষ পর্যন্ত পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে নতুন নতুন অস্ত্র পাঠাবে। দীর্ঘ দিন ধরেই পশ্চিমাদের কাছে ট্যাংক ও যুদ্ধবিমান চেয়ে আসছে ইউক্রেন। এর মধ্যে দনবাস প্রদেশ শক্তিশালী হওয়ায় নতুন করে অগ্রসর হচ্ছে রাশিয়া। ফলে সামনের দিনগুলোতে যুদ্ধ আরো তীব্র হয়ে উঠবে বলে আমরা আশঙ্কা করা হচ্ছে।

রেজনিকভ আরো বলেন, ‘যুদ্ধের তীব্রতা বৃদ্ধি নিয়ে তিনি উদ্বিগ্ন। তবে ইউক্রেন দেশ হিসেবে ও ইউক্রেনের সামরিক বাহিনী ক্রমশ ন্যাটোর সদস্য হয়ে উঠেছে। হতে পারে এটি ডি ফ্যাক্টো ও নিয়ম অনুযায়ী না’।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930