মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ভারতে স্বর্ণের দামে রেকর্ড, আমদানি কমেছে ৭৯ শতাংশ

অর্থ বাণিজ্য ডেস্ক : 

ভারতে স্বর্ণের দাম পূর্বের সকল রেকর্ড ছাড়িয়েছে। দাম বাড়ায় চাহিদা কমেছে স্বর্ণের দ্বিতীয় বৃহৎ ভোক্তার দেশটিতে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ফিউচার মার্কেটে শুক্রবার (১৩ জানুয়ারি) প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম ছিল ৫৬ হাজার ২৪৫ রুপি বা ৬৯১ ডলার ৪৫ সেন্ট। এর আগে ২০২০ সালের আগস্টে স্বর্ণের দাম ছিল ৫৬ হাজার ১৯১ রুপি।

এ নিয়ে টানা চার সপ্তাহ ধরে স্বর্ণের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। দাম বৃদ্ধির কারণে স্বাভাবিকভাবেই স্বর্ণের চাহিদায় ভাটা পড়েছে। গত ডিসেম্বরে ভারতের স্বর্ণ আমদানি আগের বছরের একই মাসের তুলনায় ৭৯ শতাংশ কমেছে।

ভারত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ স্বর্ণের ব্যবহারকারী দেশ। মূল্যমান ধাতুটির চাহিদা যদি ভারতেই কমে যায়, তাহলে বিশ্ববাজারে মুনাফার পরিমাণেও তা প্রভাব ফেলবে।

সংশ্লিষ্টরা বলছেন, ভারতের বাজারে স্বর্ণ আমদানি কমে যাওয়ায় দেশটিতে যে বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে তা কিছুটা কমবে। এমনকি এটি ভারতীয় মুদ্রা রুপির মান নিয়ন্ত্রণেও সহায়তা করবে।

এরই মধ্যে অনেক বিক্রেতা দাম বৃদ্ধির সুযোগ নিয়ে মজুদকৃত স্বর্ণ বিক্রি করতে শুরু করেছেন। সেটিও আমদানি চাহিদা কমার পেছনে প্রভাবক হিসেবে কাজ করছে।

ভারতীয় একজন সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানান, ২০২১ সালের ডিসেম্বরে ৯৫ টন স্বর্ণ আমদানি করে ভারত। গত বছরের ডিসেম্বরে তা নেমে আসে ২০ টনে। মূল্যমানের দিক থেকে ডিসেম্বরে আমদানি হয়েছে ১১৮ কোটি ডলারের স্বর্ণ, যা আগের বছর ছিল ৪৭৩ কোটি ডলার। পুরো বছরের হিসাব অনুযায়ী, ২০২১ সালে রপ্তানি হয়েছিল ১ হাজার ৬৮ টন স্বর্ণ। ২০২২ সালে তা নেমে এসেছে ৭০৬ টনে।

ভারতে বছরে মোট স্বর্ণের যে চাহিদা তার ৯০ শতাংশের বেশি পূরণ হয় আমদানির মাধ্যমে। ২০২১ সালে ৫ হাজার ৫৮০ কোটি ডলারের স্বর্ণ আমদানি করেছিল ভারত। ২০২২ সালে আমদানি করা হয়েছে ৩ হাজার ৬৬০ কোটি ডলারের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১