সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

চন্দ্রগঞ্জে সপ্তাহব্যাপি হযরত দেওয়ানশাহ মেলার উদ্বোধন

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউপির রামচন্দ্রপুর গ্রামে ফকির হযরত দেওয়ানশাহ (রঃ) মাজার প্রাঙ্গণে সপ্তাহব্যাপি মেলা (দরগাহ) শুরু হয়েছে। রোববার (১৫ জানুয়ারী) দুপুরে আনুষ্ঠানিকভাবে পিতা কেটে এ মেলার উদ্বোধন করেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিঙ্কু।

এসময় উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব কন্টাক্টর, সহ-সভাপতি শাহজাহান কামাল, মেলা পরিচালনা কমিটির সভাপতি মুনছুর আহম্মদ ও সাধারণ সম্পাদক এম ছাবির আহম্মেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. সাহাব উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিংকু প্রমুখ।

সপ্তাহব্যাপি শুরু হওয়া এ মেলায় এবার ৫ শতাধিক স্টল স্থান পেয়েছে। এখানে কাঠ, স্টীল ও বেতের তৈরী দেশীয় সামগ্রী, বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা, কসমেটিকস, রকমারী দেশীয় খাবার দোকানসহ নাগরদোলা, পুতুলনাচ, হোন্ডাখেলা, যাদু প্রদর্শণীর আয়োজন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফকির হযরত দেওয়ানশাহ (রঃ) আনুমানিক ৪শ’ ৩০ বৎসর পূর্বে আরবের মক্কানগরী হতে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এসে আস্তানা স্থাপন করেন। আমৃত্যু চন্দ্রগঞ্জসহ বিভিন্ন এলাকায় ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে নিয়োজিত ছিলেন তিনি। পরে তিনি মৃত্যুবরণ করলে স্থানীয় ভক্তগণ বর্তমান মেলা প্রাঙ্গণের নিকটে তাঁকে সমাহিত করেন।

মাজারের প্রধান মোতয়াল্লী নুরুল ইসলাম জানান, ফকির হযরত দেওয়ানশাহ (রঃ) এর সমাধিস্থল তাঁরই মাজার শরীফ নামে পরিচিত। এই মাজার ও দরগাহ মেলার প্রায় সাড়ে ৪শ’ বছরের একটি পুরনো ইতিহাস রয়েছে। এখানে প্রতিবছরই মাঘ মাসের এক তারিখে চিরাচরিত নিয়মে মেলা বসে।
ইতিহাস সমৃদ্ধ এইস্থানে একটি দিঘী, একটি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা, লাইব্রেরী, দেওয়ানশাহ প্রাথমিক বিদ্যালয় ও কমিনিউটি ক্লিনিকসহ অনেকগুলো শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031