সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের রিট খারিজ

আইন আদালত ডেস্ক :

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে সরকারের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

রোববার ‌(৫ জানুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

প্রসঙ্গত, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে সরকারের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। একইসঙ্গে রিটে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চাওয়া হয়।

বাংলাদেশ রিপাবলিক্যান পার্টি নামে একটি সংগঠনের চেয়ারম্যান আবু হানিফ হৃদয় জনস্বার্থে এ রিট দায়ের করেন। তিনি যাত্রাবাড়ীর বাসিন্দা। রিটে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

এর আগে ২০২২ সালের ২৬ জুন সেতুতে যান চলাচলের প্রথম দিনেই মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনাও ঘটে। এছাড়াও নিয়ম ভেঙে সেতুর মাঝামাঝিতে থেমে ছবি তোলা ও টিকটক ভিডিও বানাতেও দেখা যায়। পরে ২০২২ সালের ২৬ জুন গৃহীত সিদ্ধান্ত অনুসারে পরদিন ২৭ জুন পদ্মা সেতুতে মোটরসাইকেলের চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সরকার।
সরকার থেকে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930