রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

অকালে চলে গেলেন নাতাশা

আকাশবার্তা ডেস্ক : 

অকালে চলে গেলেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সহযোগী অধ্যাপক ও মাছরাঙা টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা ডা. এন কে নাতাশা। ফোর্থ স্টেজের ক্যান্সারের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হেরে গেলেন তিনি। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন মাছরাঙা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মোস্তফা মোজাম্মেল কমল।

তিনি বলেন, গতকাল (বৃহস্পতিবার) রাতে ডা. নাতাশা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই রাত ৩টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ডা. নাতাশা দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। এই ঘাতক রোগের বিরুদ্ধে লড়েছেন বীরের মতো। শয্যাশায়ী হয়ে নয়, জীবন চালিয়েছেন স্বাভাবিকভাবে, নিয়মমাফিক। অফিসও করছেন। চিকিৎসা পর্বে তার এ আত্মবিশ্বাস দেখে সবাই তাজ্জব হয়েছিলেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের সেপ্টেম্বরে নাতাশার বুকে একটি লাম্প বা চাকা স্পর্শমান হয়। এক সময় জানা যায়, স্তন ক্যান্সার। এরই মধ্যে ফুসফুস ক্ষতিগ্রস্ত। কর্কট রোগটা ততদিনে স্টেজ ফোরে। চিন্তায় চিকিৎসকরা। পরিবার ভারাক্রান্ত। ভেঙে পড়েছিলেন নাতাশা নিজেও। সময় গড়াতেই আবার ঘুরে দাঁড়িয়েছিলেন। টিভির পর্দায় এন কে নাতাশা একজন জনপ্রিয় সংবাদপাঠিকা হলেও তিনি মূলত চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ছিলেন। ডায়াবেটিস ও স্বাস্থ্য বিষয়ে করেছেন পিএইচডি। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরের সহযোগী অধ্যাপক। একই সঙ্গে জনস্বাস্থ্যবিষয়ক জাতীয় বুলেটিনেরও সম্পাদক ডা. এন কে নাতাশা। অথচ এই চিকিৎসককেও ভুল চিকিৎসার শিকার হতে হয়েছিল। ভুল ডায়াগনস্টিকের কারণে রোগ ধরা পড়ে দেরিতে। তাই চিকিৎসা শুরু হতেও অনেক দেরি হয়ে যায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১