সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুরে সাপের কামড়ে যুবকের মুত্যু

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে বিষাক্ত সাপের কামড়ে ২ সন্তানের জনক মো. হেলাল (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মো. হেলাল লক্ষ্মীপুর সদর উপজেলার চরমনসা গ্রামের লক্ষ্মীপুর-রামগতি সড়কের সুতা গোপ্টা এলাকার নুরুল ইসলামের ছেলে।

বুধবার (২৩ আগষ্ট) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এরআগে মঙ্গলবার রাত ১১টায় বাড়ির পাশের একটি খালে বেয়ালজালে মাছ ধরার সময় সাপের কামড়ে সে অসুস্থ হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান।

পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃতব্যক্তির নিকটাত্মীয় এবং কমলনগরের তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ইব্রাহীম মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930