সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

ইউক্রেনজুড়ে রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক : 

ইউক্রেনজুড়ে ফের অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। কিয়েভের দাবি, সর্বশেষ হামলায় ৩০টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী।

বৃহস্পতিবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কিয়েভের মেয়রের পক্ষ থেকে বলা হয়েছে, অঞ্চলটিতে রুশ হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুইজন।

ভিতালি ক্লিতসকো সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানান,  গলোসিভস্কি জেলায় রকেট হামলার কারণে একজন নিহত ও দুইজন আহতের খবর পাওয়া গেছে।

বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে তিনি বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ পর্যন্ত টানা ১১ মাসের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির সংঘাত।
এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।

উল্টো দেশ দুইটির মধ্যে মধ্যে সংঘাত আরও বেড়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930