সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

‘আগামী নির্বাচনে টাঙ্গাইলে একটি ভোটও চুরি করতে পারবেন না’

আকাশবার্তা ডেস্ক : 

সারাদেশে কি হবে জানি না, তবে টাঙ্গাইলে একটি ভোটও চুরি করতে পারবেন না।২০১৮ সালে নির্বাচন হয় নাই। ভালোভাবে ভোট হতে দেন। এখনও বহু মানুষ বঙ্গবন্ধু ও আপনাকে (শেখ হাসিনা) ভালোবাসে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার নবগঠিত হতেয়া রাজাবাড়ী ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজনে হতেয়া হাজী হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অস্ত্র কোনো শক্তি না, অস্ত্র যাঁরা চালায় তাঁরাই শক্তি। আমরা অস্ত্র চালিয়েছি বঙ্গবন্ধুর নির্দেশে। এ কারণেই আমি বঙ্গবন্ধুর পায়ের কাছে অস্ত্র জমা দিয়েছি।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। তখন বয়স ২৫ বছর। মা-বোনেরা ধর্ষিত হচ্ছে, ইজ্জত হারাচ্ছে। এজন্যই জীবনের ঝুঁকি নিয়ে  যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম।

বনবিভাগকে ১৫দিনের সময় দিয়ে বলেন, আপনারা গাছ পাহাড়া দেবেন। কারও ঘাড়ে ধরবেন না, কারও বাড়ি ভাঙ্গবেন না। আমরা দেশ স্বাধীন না করলে আপনারা কিছুই হতে পারতেন না। আপনারা মানুষের সেবা করবেন।

ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি হুমায়ুন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহসভাপতি আবদুল হালীম সরকার লাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম আবু সালেক হিটলু, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুস ছবুর, সদস্য আশিক জাহাঙ্গীর, পৌর জনতা লীগের সভাপতি আবু জাহিদ রিপন প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930