সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

সাহিত্যচর্চা বেশি হলে যুবসমাজ জঙ্গিবাদের দিকে যাবে না : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক : 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাহিত্যচর্চা বেশি হলে যুবসমাজ মাদক ও জঙ্গিবাদের দিকে যাবে না। বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলা ভাষাকে বিশ্ব দরবারে আরও পরিচিত করাতে অনুবাদে জোর দিতে হবে। বিদেশিরা বাংলা ভাষা সম্পর্কে আরও জানুক, সেটাই আমি চাই।

তিনি বলেন, বাংলা সাহিত্যের যত বই বের হবে বিভিন্ন ভাষায় সেগুলো অনুবাদ হতে হবে। আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট করেছি। বাংলা একাডেমির সঙ্গে মিলে তারা এই উদ্যোগ নিতে পারে।

সরকারপ্রধান বলেন, ডিজিটাল যুগে ভাষা এবং সাহিত্য চর্চাও ডিজিটালাইজড করতে পারি। বইগুলো ডিজিটাল ভার্সনে করতে হবে।

শেখ হাসিনা বলেন, সব সাহিত্যকর্ম অডিও ভার্সন করতে পারলে চলতে-ফিরতে শোনা ও পড়া যাবে। যদিও বইয়ের পাতা উল্টে পড়ার মজাই আলাদা।

তিনি বলেন, ছাত্রজীবনে বান্ধবী বেবী মওদুদকে নিয়ে বাংলা একাডেমি লাইব্রেরিতে আসতাম। আমরা সারাদিন এখানে পড়ে থাকতাম।

এ সময় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ১৫ জনের হাতে সম্মাননা তুলে দিয়েছেন শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর, পুস্তক প্রকাশক সমিতির সভাপতি আরিফুর রহমান ছোটন, বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নূরুল হুদাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930