শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

‘আরেকটি ওয়ান ইলেভেনের স্বপ্ন দেখছে বিএনপি’

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছে, ষোড়শ সংশোধনী নিয়ে উচ্চ আদালতের যে রায় হয়েছে, তার ওপর ভিত্তি করে বিএনপি উস্কানি মূলক বক্তব্য দিচ্ছে। তারা এখন স্বপ্ন দেখছে আরেকটি ওয়ান ইলেভেনের। বিএনপির এ স্বপ্ন কখনও পূর্ণ হবে না।

বুধবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন, ‘উচ্চ আদালতের রায়ে উস্কানি মূলক বক্তব্য দিয়ে বিএনপি এখন ইস্যু তৈরীর চেষ্টা করছে। তারা ভাবছে, এভাবে আওয়ামী লীগকে বিপদে ফেরা যাবে। তাদের বিজয় এসে গেছে। ময়ূরসিংহাসন তাদের জন্য অপেক্ষা করছে।’

”আমি বলবো, বিএনপির এ দিবা স্বপ্ন কখনও পূরণ হবে না। তাদের স্বপ্নের ফাঁপানো বেলুন অচিরেই চুপসে যাবে।”

তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডের পরও তারা এমনটা ভেবে ছিলো। এখন আবারও তাদের ভাবনার জগতে স্বপ্ন দেখছে। এ জন্য বিএনপিকে চরম মূল্য দিতে হবে। যে সাপ নিয়ে তারা আজ খেলা করছে, আমি তাদের বলবো, এই সাপই একদিন তাদের ছোবল দেবে।

কাদের ব‌লেন, বিএন‌পির অ‌নেক নেতা একা‌ধিক ফৌজদারি মামলার আসামী। তাই তারা ‌বি‌শেষ কৃপার দৃ‌ষ্টির আশায় জা‌তি‌কে বিভ্রান্ত করার চেষ্টা ক‌রে‌ছে।

সম্প্রতি ব্যা‌‌রিস্টার মওদুদ আহ‌মদের বি‌ভিন্ন বক্ত‌ব্যের সমা‌লোচনা ক‌রে তিনি ব‌লেন, মওদুদ সা‌হেব খালেদা জিয়াকে হাসপাতলে রেখে এরশা‌দের মন্ত্রী হ‌য়ে‌ছিলেন। প‌রে তি‌নি আবার বিএন‌পি‌তে যোগ দি‌য়ে‌ছেন। তি‌নি এখন বিএন‌পির বে‌নি‌ফি‌শিয়ারী হি‌সেবে অশালীন বক্তব্য প্রদান ক‌রে যা‌চ্ছেন।

সূত্র : আমার সংবাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১