শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবদল নেতা নিহত

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো আলম নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগষ্ট) ভোরে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের দাসেরগো বাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত আলম একাধিক মামলার আসামি ও ডাকাত দলের সদস্য বলে পুলিশের দাবি। নিহত আলম বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের (কোরশপাটারী বাড়ি) আবুল কাশেমের ছেলে।

তবে নিহতের পরিবারের অভিযোগ আলম যুবদল করতো। সে আলাইয়ারপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিল। তার বিরুদ্ধে রাজনৈতিক কয়েকটি মামলা রয়েছে। গত ২২ আগষ্ট সকাল ৭টায় তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় আইন-শৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি পাইপগান, তিন রাউন্ড গুলিসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান বলেন, আলম আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছিল। তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় ১০টি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

ওসি আরো জানান, কুখ্যাত ডাকাত আলমকে গ্রেফতার করার পর পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায় তার কাছে বেশকিছু অস্ত্র রয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী রাত ৩টার দিকে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের দাসেরগো বাগানে মাটির নিচে পুতে রাখা অস্ত্রগুলো উদ্ধারে গেলে আলম ডাকাতের অনুসারী সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। উভয়পক্ষের গুলিবিনিময়ের মধ্যে আলম গুলিবিদ্ধ হয়। পরে আশংকাজনক অবস্থায় আহত আলমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১