সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

বসন্ত নিয়ে এলো ভালোবাসা

এক্সক্লুসিভ ডেস্ক :

‘আকাশে বহিছে প্রেম/নয়নে লাগিল নেশা/কারা যে ডাকিল পিছে!/বসন্ত এসে গেছে…।’ শীতের জীর্ণতা সরিয়ে এসেছে ঋতুরাজ বসন্ত। বাতাসে বসন্তের আগমনী বার্তা। গাছ থেকে ঝরে পড়ছে পুরাতনি যতো ধূসর পাতা। আর তার জায়গা বদল করছে সবুজ কিশলয়। হঠাই কোথাও ডেকে উঠছে কোকিল। রঙে-বেরঙের ফুলে ভরে উঠছে বাগানগুলো। সেই সঙ্গে রঙিন হয়ে উঠেছে দেশের মানুষ গুলোও। আজ যে বসন্তের সঙ্গে সঙ্গে ভালোবাসা দিবসও।

পয়লা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবস গত কয়েক বছর একই দিনে পড়েছে। আগে পয়লা ফাল্গুন পড়ত ১৩ ফেব্রুয়ারি, তার পরদিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। গ্রেগরিয়ান বর্ষপঞ্জির সঙ্গে সমন্বয় করে বাংলা বর্ষপঞ্জির সংস্কার করায় এই পরিবর্তন।

আসলে ভালোবাসার জন্য কোনো বিশেষ দিনক্ষণের আবশ্যকতা থাকে না। তবু বেশ কয়েক বছর থেকেই পশ্চিমা রীতির ’ভ্যালেন্টাইন ডে’ বা ভালোবাসা দিবস বেশ উৎসাহের সঙ্গেই উদ্‌যাপিত হচ্ছে আমাদের দেশে। বিশেষত তরুণ প্রজন্ম তাদের প্রিয়জনের কাছে হৃদয়ের গোপন কথাটি বলার জন্য এই দিনকে বেছে নেন। ভালোবাসা দিবসে যুগলের বেড়াতে যাওয়া, হোটেল-রেস্তোরাঁয় খাবার খাওয়া, উপহার বিনিময় আর মধুর বচনে প্রণয়ের কথোপকথনে কাটিয়ে দেন দিনটি।

রাজধানীর বিভিন্ন এলাকায়সহ সারাদেশে আজ থাকবে বসন্ত উৎসবের আয়োজন। ‘এসো মিলি প্রাণের উৎসবে’ স্লোগানে জাতীয় বসন্ত উৎসব উদ্‌যাপন পরিষদের আয়োজনে এবার ২৮তম বছরে পদার্পণ করছে এই উৎসব। সকাল সাতটায় উৎসবের সূচনা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলার সকাল। বিকেলে বকুলতলার পাশাপাশি উৎসবের কার্যক্রম চলবে পুরান ঢাকার বাহাদুর শাহ্‌ পার্ক ও উত্তরার ৩ নম্বর সেক্টরের বঙ্গবন্ধু উন্মুক্ত মঞ্চে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930