মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক :

তুরস্ক-সিরিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের পর এবার কেঁপে উঠেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন। বৃহস্পতিবার দিনগত রাতে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে ফিলিপাইনের মধ্যাঞ্চলে। বিশেষ করে দেশটির মাসবাতে প্রদেশে কম্পনের মাত্রা ছিল বেশি।

স্থানীয় বিশেষজ্ঞরা আফটারশকের সতর্কতা জারি করেছে। খবর এনডিটিভির।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে এর সৃষ্টি।

প্রতিবেদনে বলা হয়, অগভীর ভূমিকম্পে ক্ষয়ক্ষতি সবসময় বেশি হয়। তবে দেশটিতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তাছাড়া জারি করা হয়নি সুনামি সতর্কতাও।

গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডে পাঁচ দশমিক সাত মাত্রার মাঝারি ভূমিকম্প আঘাত হানে। এদিন দেশটির রাজধানী ওয়েলিংটনের কাছে ভূমিকম্পটি অনুভূত হয়। এর আগে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের কারণে নিউজিল্যান্ডে বন্যা ও ভূমিধস দেখা দেয়। ফলে এই মুহূর্তে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশটি।

জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে মাসবাতে প্রদেশে শক্তিশালী ও অগভীর ভূমিকম্পটি আঘাত হানে। এরপর সেখানের বাসিন্দারা ঘুম থেকে জেগে ওঠে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১