মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

মেধাবী ৩শ’ শিক্ষার্থীর মধ্যে “ম্যারিট-শো” বৃত্তি প্রদান 

নিজস্ব প্রতিবেদক :
আইডিয়াল মেমোরিয়াল অর্গানাইজেশন (ইমো) আয়োজিত “ম্যারিট শো” বৃত্তি পরীক্ষা ২০২২’ এর ফলাফল পরবর্তী” শিক্ষা  বৃত্তি ও সংবর্ধনা” অনুষ্ঠিত হয়েছে। শনিবার চন্দ্রগঞ্জস্থ রাজমুকুট কমিউনিটি সেন্টারে এ বৃত্তি প্রদান উৎসব অনুষ্ঠিত হয়।
এটি আইডিয়াল মেমোরিয়াল অর্গানাইজেশনের বৃত্তি প্রকল্পের চতুর্থ আয়োজন।
সংগঠনটির চেয়ারম্যান অধ্যাপক মাওঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মোহাম্মদ জোবায়েদ আলী এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ কারামাতিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওঃ ছেরাজুল করিম ভূঁইয়া।
মোঃ হাফিজুর রহমান সজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন- লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, চন্দ্রগঞ্জ বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি এম. ছাবির আহম্মেদ, ছয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুছ,
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, আয়েশা (রাঃ) কামিল মাদ্রাসার প্রভাষক মাওঃ আব্দুল কাইয়ুম, বিশিষ্টজন মতিউল ইসলাম জুয়েল, লক্ষ্মীপুর প্রেসক্লাবের
দপ্তর সম্পাদক শাকের মোহাম্মদ রাসেল এবং বিশিষ্ট ব্যবসায়ী কামরুল হাসান টিটু প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সরকার মোহাম্মদ জোবায়েদ আলী উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা যাচাই ও জ্ঞান বিকাশে কার্যকরী ভূমিকা রাখে। অবশেষে বৃত্তি প্রকল্প ও সংগঠনের সার্বিক কাজের প্রতি তিনি সন্তুষ্টি প্রকাশ করে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১